Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় একুশে ইয়াং ফোরামের ঈদ পূণর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা

কচুয়ায় একুশে ইয়াং ফোরামের ঈদ পূণর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর নয়াকান্দি হালিমের দোকান সংলগ্ন খেলার মাঠে একুশে ইয়াং ফোরাম এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার বিকেলে এ অনুষ্ঠানে একুশে ইয়াং ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু সালেহ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ মিজান সরকার। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে বয়স্কদের জন্য হারিয়ে যাওয়া খেলা চোঁখ বেধে হাঁস ধরা ও পাতিল ভাঙ্গা এবং যুবকদের জন্য অনুষ্ঠিত হয় ক্রিকেট প্রতিযোগিতা। হাঁস ধরায় চ্যাম্পিয়ান হয়েছেন মোঃ আলমগীর হোসেন গাজী।

হাঁস ধরায় অংশগ্রহণ করেন মোঃ খলিলুর রহমান গাজী, মোঃ মহসিন মিয়া, মোঃ ইউনুস খান, মোঃ ইলিয়াস সরকার, মোঃ সামসুল আলম, মোঃ বিল্লাল হোসেন কামাল, মোঃ ফয়েজ উল্লাহ। পাতিল ভাঙ্গায় চ্যাম্পিয়ানহয়েছে মোঃ দেলোয়ার হোসেন দুলাল। পাতিল ভাঙ্গায় অংশগ্রহণ করেন মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আবদুল মতিন খান, মোঃ আবুল হোসেন খান, মোঃ মোস্তফা সরকার ও মোঃ ইউসুফ হাজী। ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ান হয়েছে একুশে স্টার একাদশ ও রানার আপ হয়েছে একুশে এক্সপ্রেস একাদশ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ মিজান সরকার বলেন, ইতোমধ্যেই এ সংগঠনের কাজকর্ম আমাদের সকলকে মুগ্ধ করেছে। আজকেও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে এ সংগঠনটি। এ আয়োজনে এলাকার প্রায় সকল লোকজনকে স¤পৃক্ত করেছে। এলাকার মুরব্বিরা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে। এরকম দৃশ্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি চাই এ সংগঠনটি সব সময়ই এ ধরনের আয়োজন করে এলাকার সকলকে একত্রিত করে আনন্দ ভাগাভাগি করুক। সংগঠনের উন্নয়নে আমি সবসময়ই সংগঠনের পাশে আছি এবং থাকবো। সভাপ্রধানের বক্তব্যে মোঃ আবু সালেহ বলেন, একুশে ইয়াং ফোরাম ২০১৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার সকলকে একত্রিত করতে চেয়েছি। সে লক্ষ্যেই এলাকার মুরব্বিদের নিয়ে এ আয়োজন করেছি। আগামিতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো আমরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজী মোঃ শহিদ উল্লাহ খান, মোঃ আক্তার খান, বিশিষ্ট চিকিৎসক ফারিয়া মেহতাজ সরকার মিশু ও বিশিষ্ট আলেমে দ্বীন মোঃ শরিফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা ও ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ গোলাম জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের এলিট পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার সকল বয়সের লোকজন। পুরস্কার বিতরণ পর্বে খেলায় চ্যা¤িপয়ন ও রানারআপ পুরস্কারসহ অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার প্রদান করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৪ মার্চ ২০২৬