কচুয়ায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার ও দোয়া মাহফিল
কচুয়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া বিশ্বরোড় এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ রবিউল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল্লাহ বেপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু হানিফ পাটোয়ারী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ও ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল ।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কচুয়া উপজেলা শাখার ছদর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গনী, সহ-সভাপতি গাজী মুহাম্মদ গোলাপ শাহ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে দেশ- জাতির মংগল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ ফেব্রুয়ারি ২০২৬