চাঁদপুরের কচুয়ার রাগদৈল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক অসহায় পরিবারের ৩টি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গ্রামের নিরীহ কৃষক আবুল বাসারের গৃহের বৈদ্যুতিক মিটার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছে।
এতে নিরীহ আবুল বাসার ও অপর তিন ভাইয়ের যৌথ থাকা ৩টি ঘর ও গৃহে থাকা নগদ ৫ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ন, মূল্যবান মালামালসহ ২৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আবুল বাসার জানান, তার অপর ৩ ভাই মহসিন সরকার, আবুল কাশেম ও ওমর ফারুকসহ সকলে একত্রে বসবাস করে আসছে। মঙ্গলবার রাতে আকস্মিক ভাবে আগুনে আমাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রিপন, নাসির উদ্দিন ও রাসেল জানান অগ্নিকান্ডের ফলে আবুল বাসার ও তার ভাইদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এক কাপড়ে তারা ঘর থেকে কোন রকমে জীবন রক্ষা পেয়েছে।
পরিবারটি বর্তমানে সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে। আমরা অসহায় এ ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনসহ সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur