কচুয়ার নোয়াদ্দা-তেতৈয়া উত্তরপাড়ায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার ৬ নং উত্তর ইউনিয়নের নোয়াদ্দা ও তেতৈয়া উত্তরপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের মমতাময়ী মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নোয়াদ্দা ও তেতৈয়া উত্তরপাড়া বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ
করেন। উপজেলা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ও ইতালি প্রবাসী মোশারফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ স¤পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক কাজী জাকির হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ স¤পাদক মিজানুর রহমান পাঠান, দপ্তর স¤পাদক কাজী আব্দুল হাই ও সহ-সাংগঠনিক স¤পাদক জাকির হোসেন। উপজেলা বিএনপির ক্রীড়া সংগঠন বিষয়ক স¤পাদক আব্দুস সালাম মানিক ও যুবদল নেতা ওসমান মজুমদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল হান্নান, সাধারণ স¤পাদক আবুল কালাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম বিএসসি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-স¤পাদক মোশারফ হোসেন, ইউসুফ মজুমদার, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক স¤পাদক ছালামত উল্লাহ সেলিম, ৬ নং প্রবাসী ফোরামের নেতা গাজী আলআমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হাসানাত ও সহ-সভাপতি জোবায়ের হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি ড. আ ন ম এহসানুল হক মিলনের মমতাময়ী মায়ের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্যও দোয়া করা হয়। পরে স্থানীয় আলেম ও ইমামের পরিচালনায় বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, অসুস্থ মায়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ আগস্ট ২০২৬