Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার নাউলা সপ্রাবিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে প্রথম পুর্ণমিলনী

কচুয়ার নাউলা সপ্রাবিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে প্রথম পুর্ণমিলনী

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৮২ নং নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের আয়োজনে প্রথমবারের মতো পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি ২টি পর্বে অনুষ্ঠিত হয়, সকালে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের স্মৃতি চারন, অধ্যয়নরত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ২টায় অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা ও সন্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে এবং সর্বশেষ বিভিন্ন ধরনের খেলাধুলা ও র‌্যাফেল ড্রয়ের পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এছাড়াও উপস্থিত সকলের মঙ্গলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সকালের অধিবেশনটি পরিচালনা করেন, আবু বক্কর মেহেদী ও আব্দুল কাদের এবং বিকালের অধিবেশনটি পরিচালনা করেন, পূর্ণমিলনী অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা শরীফুল হক শাহজী ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক স¤পাদক সাখাওয়াত হোসেন সাক্কু।


প্রাক্তন ছাত্র ছাত্রী সংসদের আহ্বায়ক ইসমাইল জবিউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলনের সহধর্মিণী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সিনয়র সহসভাপতি আজিজ উল্লাহ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, উপজেলা যুবদলের সাধারণ স¤পাদক হাবিবুন নবী সুমন, জাতীয়তাবাদী প্রবাসী কচুয়া ফোরামের সাধারণ স¤পাদক ইউনুস মোল্লা, রহিমানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, নাউলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মাসুদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাবুল সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল হক শাহজী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উপজেলা বিএনপির সহ-আন্তর্জাতিক স¤পাদক জাকির হোসেন সুমন, যুব দলের সহ সাধারণ স¤পাদক মামুন মিয়াজী, শ্রমিক দলের সাংগঠনিক স¤পাদক মনির হোসেন সহ আরো অনেকে। স্মৃতি চারন করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সরওয়ার ভূইয়া,প্রাক্তন ছাত্র রাজীব চন্দ্র শীল, মফিজুল ইসলাম জনি, বিমল আইচ, কামরুল ইসলাম, কার্তিক ঘোষসহ আরো অনেকে। প্রধান অতিথি নাজমুন নাহার বেবি বক্তব্যে বলেন, আজকের এই মিলনমেলায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। পুনর্মিলনী শুধু আড্ডা বা আনন্দের আয়োজন নয়, এটি স¤পর্ক পুনর্গঠন, স্মৃতিচারণ এবং নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই রকম আয়োজন আমি আর কোথায়ও দেখিনি। বিশেষ করে এখানে মা বোনেদের এত উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আপনাদের যে কোন প্রয়োজনে শিক্ষা মন্ত্রীকে বলবেন, উনি সময় দিতে না পারলে প্রয়োজনে আমি দেবো।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ মার্চ ২০২৬