চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের সভাপতি হিসেবে মোঃ শরফুদ্দিন মিয়া নবনির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। মোঃ শরফুদ্দিন মিয়া কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তার বিভিন্ন অবদানের কারণে তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে
নতুন মাত্রা লাভ করবে। এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মোঃ শরফুদ্দিন মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, তার অভিজ্ঞতা ও সঠিক নেতৃত্বের মাধ্যমে এ কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিনন্দন জানিয়ে এলাকাবাসী বলেন, ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ কচুয়া উপজেলার নারী শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। নতুন সভাপতির নেতৃত্বে কলেজটি শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মোঃ শরফুদ্দিন মিয়ার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের সভাপতি হিসেবে মোঃ শরফুদ্দিন মিয়া নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু/ ৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur