কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছেন। মোছা. খাদিজা আক্তার ৩৫ শতাংশ দগ্ধ, মাহমুদুলের ৪ শতাংশ দগ্ধ ও মোছা. শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৫ ফেব্রুয়ারি ২০২৬