পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বাংলাদেশ বিমানযোগে ওমরাহ পালনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম জানান, শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায়ের জন্যে তিনি শুক্রবার সৌদি আরবের মদিনায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববীতে নামাজ আদায় এবং তারপর মক্কায় গিয়ে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি ওমরাহ পালন শেষে ৭ মার্চ দেশে ফিরবেন এবং ৮ মার্চ চাঁদপুর আসবেন।
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur