ঐতিহ্যবাহী মাদ্রাসাটির উন্নয়নে ও পূর্বের সুনাম ধরে রাখতে সকলের সহযোগিতা চাই

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম পরিচিত সভা ও নবনির্বাচিতদের ফুলেল সংবর্ধনায় বরণ করা হয়েছে। রোববার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ পুলিশের জরুরি সেবা-৯৯৯ এ কর্মরত সিনিয়র এএসপি মো: নবীর হোসেন।

সভাপতির বক্তব্যে গভর্নিংবডির সভাপতি মোঃ নবীর হোসেন বলেন, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার জায়গা দাতা সহ এই মাদ্রাসা প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে এই মাদ্রাসার একাডেমিক ও শিক্ষার গুনগত মান উন্নয়নে,মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা চাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসারব অধ্যক্ষ মুফতী আব্দুর রাজ্জাক আনোয়ারী। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: আব্দুর কুদ্দুস খান ও আরবী প্রভাষক মাও: নেয়ামত উল্যার যৌথ পরিচালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার দাতা সদস্য মোঃ রকিবুল ইসলাম জেমস, নবনির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য মো: মোয়াজ্জেম হোসেন মিয়াজী,অভিভাবক সদস্য মোঃসাজেদুল হাসান,মো: আক্তার হোসেন খান,হারুনুর রশিদ, জহিরুল ইসলাম মজুমদার ও বিল্লাল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রোমানা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ, মো: আব্দুল কুদ্দুস খান, শফিকুল ইসলাম ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রাশিদা আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো: আওলাদ হোসেন মিয়াজী, বিএনপি নেতা মো: জসিম উদ্দিন, ইয়ার আহম্মেদ মজুমদারসহ এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

পরে মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল রশিদ পাঠান ও প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
৮ ফেব্রুয়ারি ২০২৬