ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আধুনিক ফরিদগঞ্জ গড়ার অঙ্গীকার: এম এ হান্নান এমপি
চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, “হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ফরিদগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত করতে হবে। আত্মশুদ্ধি ও নৈতিকতার চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, ডা. আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন এবং সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও মো. মশিউর রহমান মনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন সিপন, জাহাঙ্গীর আলম নান্টুসহ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাশ, এস এম ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল হাছান, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ-সম্পাদক রুহুল আমিন স্বপন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, আইটি সম্পাদক গাজী মোমিন, কার্যনির্বাহী সদস্য শিমুল হাছান ও জাকির হোসেন সৈকত, সাধারণ সদস্য শামীম হাছান, মেহেদী হাসান, শাখাওয়াত হোসেন মিন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ ফেব্রুয়ারি ২০২৬