৩য় বারের মতো সংসদে যাচ্ছেন এহছানুল হক মিলন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ন পরিবেশে বৃহস্পতিবার চাঁদপুর-১ কচুয়া আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ৮ টার দিকে ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর বৃদ্ধা মাকে নিয়ে গোবিন্দপুর গ্রামে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

জেলার হেভিওয়েট আসন হিসেবে পরিচিত কচুয়ায় মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লক্ষ ৫২ হাজার ৫৮০ জন। তন্মধ্যে পুরুষ ১ লক্ষ ৮২ হাজার ৩ শ ৭০ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ২শ ৭ জন ও হিজড়া ভোটার ৩ জন।

নির্বাচনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি।

বৃহস্প্রতিবার রাতে ১১০ টি ভোট কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৩শ’ ২৯ ভোট ও তার নিকটতমপ্রতিদ্ধন্দি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৬ হাজার ৭ শ’ ৮১ ভোট।

উল্লেখ্য যে, বিএনপি মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালের নির্বাচনে তিনি পর পর ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ সাল পর্যন্ত তৎকালিন সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল প্রতিরোধ করে সারা দেশে ব্যাপক সুনাম অর্জন করেন। নতুন সরকারের পূর্নাঙ্গ মন্ত্রী পরিষদে এবারো তাঁকে এ আসনের মানুষ শিক্ষামন্ত্রী হিসেবে পেতে চায়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ ফেব্রুয়ারি ২০২৬