এলাকার সন্তান হিসেবে যা করার দরকার আমি তাই করবো: এমপি ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর পুরাণ বাজারে রাধাকৃষ্ণ গোপাল মন্দিরের বাৎসরিক তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় পুরাণ বাজার দাসপাড়া বাৎসরিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, পুরাণ বাজার দাসপাড়া আমার জন্মস্থান। আপনারা আমার আম্মা এবং আমার জন্য প্রার্থনা করবেন। আমি আপনাদের কোন প্রতিশ্রুতি দিবো না। এলাকার সন্তান হিসেবে যা করার দরকার তাই করবো। আপনারা সারা বাংলাদেশ আমাদের যে ভাবে সাপোর্ট এবং সমর্থন দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমার মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

বিশ্বনাথ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য শহীদুল ইসলাম মুক্কু ছৈয়াল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেক।

স্টাফ রিপোর্টার/
২২ ফেব্রুয়ারি ২০২৬