এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি

আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫শ ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৫ শ ২৮ টাকা।

রবিবার (২ আগস্ট) নতুন এ দাম ঘোষণা করে সংস্থাটি বিইআরসি।

২ আগস্ট ২০২৬
এ জি