Home / চাঁদপুর / এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ঈদ শুভেচ্ছা
এমপি
এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

ঈদ শুভেচ্ছায় তিনি বলেন, বিশ্বের সকল মুসলমানদের এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এদিন মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকে।

তিনি আরো বলেন, সংযমের ব্রত পালনের পর সর্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদুল ফিতর। ঈদের আনন্দে পূর্ন হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন হোক মঙ্গলময়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলাবাসীকে জানাই ঈদ মোবারক।

শেখ ফরিদ আহমেদ মানিক
সংসদ সদস্য চাঁদপুর-৩
সভাপতি
চাঁদপুর জেলা বিএনপি।