এমপি ড. জালালকে ফুলেল শুভেচ্ছা জানালেন গজরা ইউনিয়ন বিএনপি

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও সৌদি প্রবাসী মোঃ শাহ আলম লস্করসহ গজরা ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে চাঁদপুরর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও সৌদি প্রবাসী মোঃ শাহ আলম লস্করসহ গজরা ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে তিনি ফুলের তোড়া প্রদান করে নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে সৌদি প্রবাসী মোঃ শাহ আলম লস্কর বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুু ও সফল নেতৃত্ব কামনা করছি। তিনি যেন এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেন এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ জরুরি।

উপজেলাবাসীর প্রত্যাশা নতুন নেতৃত্বের হাত ধরে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নেতা আরও বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের জনপ্রিয় নবনির্বাচিত এমপি আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তার। আগামী দিনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমাদের যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন গজরা ইউনিয়নের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, মতলবের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।
এসময় গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজ মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম বাবু, সহ-সভাপতি শাহ আলম মোল্লা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিকুল ইসলাম, বিএনপি নেতা মনির মোল্লা, নুরুল আমিন মাষ্টার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি স্বপন মেম্বার, ৯ নং বিএনপির সভাপতি আবুল কালাম মীর, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রেহান প্রধান, আঃ ছোবান ঢালী, ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুফল বেপারি প্রমুখ।