সৌদি আরবের নির্ধারিত কোটা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৭৮ হাজার ৫শ ধর্মপ্রাণ মানুষ। এর মধ্যে ৬৫ % পুরুষ এবং ৩৫ % নারী। এবার সবচেয়ে বেশি হজযাত্রী ঢাকা বিভাগের, ৩৬ দশমিক ৩৭ শতাংশ। কম হজযাত্রী বরিশাল বিভাগের, মাত্র ৩ দশমিক শূন্য ৩ শতাংশ।
এছাড়া হজযাত্রীদের মধ্যে ৩২ দশমিক ৬৮ শতাংশের বয়স ৫০ -৬০ বছরের মধ্যে। আর সত্তরোর্ধ্ব হজযাত্রী ৫ দশমিক ৯৪ শতাংশ। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত পরিসংখ্যান সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে শুক্রবার রাত থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫শ ৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯শ ৩৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।
ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ঢাকা বিভাগ থেকে ২৮ হাজার ৩শ ৭২ জন হজ পালন করবেন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। চট্টগ্রাম বিভাগের ১৫ হাজার ৮৭৭ জনের মধ্যে পুরুষ ৬৫ % ও নারী ৩৫ % , রাজশাহী বিভাগের ১০ হাজার ৭শ ৭৪ জনের মধ্যে পুরুষ ৬৬ % ও নারী ৩৪ %, রংপুর বিভাগের ৬ হাজার শ ৩৯ জনের মধ্যে পুরুষ ও নারী ৩২ % এবং খুলনা বিভাগের ৫ হাজার ৪ শ ৬৮ জনের মধ্যে পুরুষ ৬৮ % ও নারী ৩২ %।
এছাড়া সিলেট বিভাগের ৪ হাজার ৭ ২৬ জনের মধ্যে পুরুষ ৬১ % ও নারী ৩৯ %, ময়মনসিংহ বিভাগের ৪ হাজার ৫শ ৪৯ জনের মধ্যে পুরুষ ৭০ % ও নারী ৩০ % এবং বরিশাল বিভাগের দুই হাজার ৭১৪ জনের মধ্যে ৭৩ % পুরুষ ও ২৭ % নারী।
হজযাত্রীদের বয়স গত পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩২ শ হজযাত্রী ৫০-৬০ বছর বয়সি। ৬০-৭০ বছর এবং ৪০-৫০ বছর বয়সি হজযাত্রীর হার ২৪ দশমিক ৭৫ শতাংশ করে। এছাড়া ১৮ – ৪০ বছর বয়সি হজযাত্রী ১১.৮৮ % এবং ৭০ বছরের ঊর্ধ্বে হজযাত্রীর হার ৫ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে, এবারের হজযাত্রীদের ৪০ % পেশায় ব্যবসায়ী এবং ৩১ % গৃহিণী। এছাড়া বেসরকারি চাকরিজীবী ১০ %, সরকারি চাকরিজীবী, শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী ১ % করে।
এছাড়া কৃষক ৫ %, অবসরপ্রাপ্ত ৩ % এবং অন্যান্য পেশার হজযাত্রী ৬ % ।
১৯ এপ্রিল ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur