উপাদী শান্তিনগরে জুনিয়র স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্ণামেন্ট
মতলব দক্ষিণ উপজেলার উপাদী শান্তিনগর বাজার সংলগ্ন জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
মেহেদী হাসান হিরন।
বক্তব্য তিনি বলেন, সমাজের যেকোন ভাল কাজে আমাকে পাবেন।সমাজে যেভাবে নানা ধরনের অপরাধ প্রবনতা বেড়ে চলছে তা দমন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।যুবসমাজকে ধ্বংসাত্মক মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। এ ব্যপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুতে হবে। এধরণের কাজে আমি অতীতে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
বিশিষ্ট সমাজ সেবক মনির কবিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম অফিসার আবুল কাশেম গাজী,বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান ফারুক,উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এড.সফিকুল ইসলাম রনি,সাবেক মেম্বার লোকমান হোসেন, সমাজ সেবক জাকির ছৈয়াল,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী সোবহান ছৈয়াল,সমাজ সেবক মাসুদ পাটোয়ারী, শাহিন কবিরাজ,ব্যবসায়ী জিশান কবিরাজ, ব্যবসায়ী রিপন প্রধান।
খেলাটি পরিচালনা করেন সমাজ সেবক রবিউল মিয়াজি।
আলোচনা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ মার্চ ২০২৬