উত্তর আলগীতে চেয়ারম্যান প্রার্থী শামীমের দোয়া ও মতবিনিময়

হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান মিয়াজীর সুযোগ্য সন্তান ও ২নং উত্তর আলগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের উদ্যোগে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মধ্য কমলাপুর বায়তুল আমিন জামে মসজিদ ও উত্তর-পূর্ব কমলাপুর জামে মসজিদে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য, ইমাম ও মুয়াজ্জিন, ব্যবসায়ী, শিল্পপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থাকার বিষয়ে তাঁর প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২ অক্টোবর ২০২৬