চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের পক্ষ থেকে এলাকার ৬ শতাধিক গরীব, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।
বুধবার (১৮ মার্চ) সকালে কোড়ালিয়া পৌর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, ঈদ মানেই উৎসব এবং আনন্দ। এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন প্রতিটা মানুষের মধ্যে হাসি থাকে। আমাদের সমাজে প্রত্যেক সামর্থ্যবান মানুষের উচিত এমন দিনে প্রতিবেশী অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার নিজ এলাকার কিছু সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পোলাওয়ের চাল, মাংস, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করছি। ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন, মেসার্স মোশারফ ট্রেডার্স এর পরিচালক ও আলহাজ্ব মোশাররফ হোসেনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্য, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, সাধারণ সম্পাদক ও এই ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন হাওলাদারসহ অন্যরা।
ছবি ক্যাপশন- চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur