চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন এলাকায় প্রধানিয়া বাড়ির উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বাদ যোহর বড় স্টেশন এলাকায় শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজসেবক জিয়া প্রধানিয়ার কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক প্রধানিয়া, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানিয়া, ৪ নম্বর মহল্লা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক কামাল ছৈয়াল, জেলা যুবদলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কালু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, জেলা তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ওয়ার্ড বিএনপির সদস্য সাগর বেপারী এবং জেলা ছাত্রদল নেতা শাকিল প্রধানিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আয়োজক শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়া বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৯ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur