ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সহস্রাধিক মানুষের মাঝে তবারক বিতরণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে তবারক ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে সহস্রাধিক মানুষের মাঝে এ তবারক বিতরণ করা হয়।
তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। এছাড়া ফাউন্ডেশনের সদস্য তারিকুল ইসলাম সাহেদ, সিরাজুল মুনির মাসুম, সিরাজুল মনির তানভীর ও মোহাম্মদ ফয়সাল রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমনের স্মরণে ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার চর্চা বাড়াতে হবে। সেই লক্ষ্যেই আল্লামা রুহুল্লাহ (রাহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এ তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তবারক বিতরণকালে সংগঠনের সদস্যরা আগত মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ আগস্ট ২০২৬