ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আজ দেওয়া হচ্ছে ১৩ মার্চের টিকিট।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মার্চ দেওয়া হবে ১৪ মার্চের টিকিট , ৫ মার্চ দেওয়া হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ দেওয়া হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ দেওয়া হবে ১৭ মার্চের টিকিট , ৮ মার্চ দেওয়া হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম–চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ঈদযাত্রায় চাঁদপুরগামী ও চট্টগ্রামগামী যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে।

বিশেষ ট্রেনের সময়সূচি

চাঁদপুর ঈদ স্পেশাল–১: চট্টগ্রাম থেকে বিকেল ৩:৩০-এ ছেড়ে রাত ৮:২০-এ চাঁদপুর পৌঁছাবে।
চাঁদপুর ঈদ স্পেশাল–২: চাঁদপুর থেকে বিকেল ৪:০০-এ ছেড়ে রাত ৮:৫০-এ চট্টগ্রাম পৌঁছাবে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

৩ মার্চ: ১৩ মার্চের টিকিট
৪ মার্চ: ১৪ মার্চের
৫ মার্চ: ১৫ মার্চের
৬ মার্চ: ১৬ মার্চের
৭ মার্চ: ১৭ মার্চের
৮ মার্চ: ১৮ মার্চের
৯ মার্চ: ১৯ মার্চের
২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
ফেরত যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে।

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ দিন বাতিল থাকবে।

চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
১৯ মার্চ রাত ১২টা থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর টাইমস রির্পোট/
৩ ফেব্রুয়ারি ২০২৬