Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ৪ হাজার পিস ইয়াবাসহ ননদ-ভাবী গ্রেপ্তার
ইয়াবাসহ

মতলবে ৪ হাজার পিস ইয়াবাসহ ননদ-ভাবী গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে শাহনাজ আক্তার (৩১ ও মর্জিনা আক্তার (২১) নামে ২ মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পর্কে দুজন ননদ-ভাবী।

রবিবার (১৫ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শাহনাজ আক্তার চাপাতিয়া গ্রামের সুমন প্রধানীয়ার স্ত্রী। তার স্বামী সুমন প্রধান এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২১ টি মাদকের মামলা রয়েছে। এবং মর্জিনা আক্তার তার বোন।তাদের পিতার নাম এবায়েদ উল্লাহ প্রাধান।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক জানান, গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীবের নেতৃত্বে থানার একাধিক অফিসারদের নিয়ে
চাপাতিয়া গ্রামের ২১ মামলার পলাতক আসামি সুমন প্রধানীয়ার বাড়ীতে অভিযান চালানো হয়।

এসময় তাদের ঘর তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী ও বোনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তবে সুমন প্রধানীয়াকে পাওয়া যায়নি।গ্রেফতার হওয়া ২ মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৬ মার্চ ২০২৬