ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুর মতলবের মুফতি মানসুর আহমেদ সাকি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি হিসেবে মুফতি মানসুর আহমেদ সাকির নাম ঘোষনা করেন। ২৫ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মুফতী মানসুর আহমেদ সাকি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মরহুম মাওলানা ফজলুর রহমান পীর সাহেবের কনিষ্ঠ পুত্র।৫ ভাইয়ের মধ্যে তিনি সর্বোকনিষ্ঠ।

তিনি উত্তরা জামিয়াতুস শাহাবা কওমি মাদ্রাসা থেকে দাওরা,আদব,ইফতা বিভাগে অধ্যায়ন করেছেন। এরপর ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি জেনারেল যুব আন্দোলন হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চাঁদপুর -২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করেছেন।

মুফতি মানসুর আহমেদ সাকি বলেন,তিনি দীর্ঘদিন যাবত ইসলামী আন্দোলনের বিভিন্ন সংগঠনের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় সংগঠন তাকে যোগ্যতার ভিত্তিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়।

সংগঠন কে গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন মুফতি মানসুর আহমেদ সাকি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ সেপ্টেম্বর ২০২৬