শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, পদ্মা-মেঘনা ইলিশ শিকারে জেলেদের প্রস্তুতি

মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে ৮ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হচ্ছে। অর্থাৎ আজ বৃহস্পতিবার মধ্যরাত ১২ টার পর থেকে ৩০ অক্টোবর থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠছে। আবারও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নামার প্রস্তুতি নিচ্ছে জেলেরা।

মাছ ধরার নৌকা, ও কেউ জালবুনে শেষ করেছেন কখন শেষ হবে অভিযান পার করছেন সময়। তবে নদীতে ফেরার প্রস্তুতির মধ্যেও তাদের মনে স্বস্তি নেই। কারন নদীতে তেমন মাছ নেই সেই জন্য অনেকের মাঝে হতাস হয়ে পরছে। অনেকে জানিয়েছেন অভিযানে মাছ ধরা বন্ধ থাকলেও বন্ধ ছিল না সংসারের খরচ অনেক হিমশিম খেতে হয়েছে। খাবার, ও ছেলে সন্তানদের বর্তমানে লেখাপড়া ও চিকিৎসার ব্যয় মেটাতে অনেককেই করতে হয়েছে ধারদেনা। সরকার আমাদের যে চাল দিয়েছে সংসারের অন্য জিনিসপত্র না কিন্তে পেরে জেলেদের কাঁধে নিতে হয়েছে অনেক ঋণের বোঝা। সরকার যদি নগদ অর্থ দিয়ে সগতা করতো তাহলে ঋণের বোঝা টানতে হতোনা। জেলে মোঃ কামাল হোসেন মোঃ আবুল খায়ের জানান মা

ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞায় প্রশাসনকে সহযোগিতা করছি। তবে এ সময়ে চালের পাশাপাশি নগদ অর্থসহায়তা দেওয়া হলে পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো সহজ হতো এ টা তাদের দাবী। এতে নিষেধাজ্ঞার সময় ধারদেনা করে চলার দুর্ভোগও কমতো।

এদিকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন,২২ দিনের অভিযানের জেলেকে আটক করে জেল ও জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাছ, নৌকা ও জাল জব্দ করা হয়েছে।পরবর্তী নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ থাকলে ও কার্যক্রমও সফলভাবে পরিচালনা করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে।

আশা করা যায়, এসব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদ উন্নীত করা সম্ভব হবে। এবার নৌ পুলিশ ও প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা বাস্তবায়নে করেছে। তবে অভিযনের সময় অনেক জেলে জীবনের ঝুকি নিয়ে নামছে নদীতে শত শত জেলে আটক ও হয়েছে। জেলারা চায় চালের পাশাপাশি যেন সরকার নগদ অর্থ সহতাদেয়। তাহলে বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতিতে পরিবার নিয়ে সামাল দিতে হিমশিম খেতে হয়।

প্রতিবেদক: এমকে এরশাদ/
২৯ অক্টোবর ২০২৬