মতলব দক্ষিণে শিক্ষকদের সন্মানার্থে ইফতার মাহফিল

চাঁদপুরের মতলব বাজারস্থ মহসীন লাইব্রেরীর স্বত্তাধিকারী, বাংলাদেশ পুস্তক প্রকাশনা বিক্রেতা সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মহসীন এর সৌজন্যে শিক্ষকের সন্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।এছাড়া আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেন, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাজী মোহাম্মদ শাহআলম, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিব্বির আহম্মেদ, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, মতলব কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৭ ফেব্রুয়ারি ২০২৬