চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের নিচ তলায় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ রোজাদার ধর্মপ্রাণ মানুষরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে মুসলমানদেরকে বিভক্ত রাখার ষড়যন্ত্র চলছে। বিশ্বের মুসলিম দেশগুলোর শক্তিকে বিভক্ত করার চেষ্টা চলছে। আমাদের বাংলাদেশেও এই অপচেষ্টা অব্যাহত রয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চক্রান্ত ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ইসলামী দল তথা আলেম-ওলামাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চেয়েছে। এবারে নির্বাচনে দেশের ৭০ ভাগ মানুষ ইসলামিক দলগুলোকে ভোট দিয়েছেন। অথচ সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের মতামত বা ফলাফলকে কেড়ে নেওয়া হয়েছে। তারা চেয়েছে এদেশের জাতীয় সংসদে ইসলামী চিন্তার মানুষদের কন্ঠস্বর যেন আওয়াজ তুলতে না পারে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মত জনপ্রিয় ব্যক্তিকেও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরাজিত করা হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি এদেশের আপামর মানুষের হৃদয়ে ইসলামী রাজনৈতিক দল তথা মামুল হকের মত ব্যক্তিরা ভালোবাসার স্থান দখল করে আছে।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহাবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ শাজাহান মিয়া, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ইয়াসিন রাশেদ সানী, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম চাঁদপুর শহর শাখার আমীর এডভোকেট শাহজাহান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সেক্রেটারি হযরত মাওলানা নুরুল ইসলাম, সদর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের, কচুয়া উপজেলা সভাপতি নুরুল ইসলাম মাদানী, মতলব দক্ষিণ সভাপতি মাওলানা আবুল কালাম, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদ হাফেজ মাওলানা আবু হানিফ, কচুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবদীন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন‌। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ উল্লাহ খান, মাওলানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, সহ সমাজ কল্যাণ সম্পাদ মাহমুদুল হাসান চাঁদপুরী, জেলা শ্রমিক মজলিস চাঁদপুর জেলা শাখার আহবায় মাওলানা মোজাম্মেল মিয়াজী, সদস্য সচিব হাফেজ কারী রশিদ আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সহ-সভাপতি ভালো না ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, সমাজকল্যাণ সম্পাদ হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সাকিব, চাঁদপুরের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি নুরুল ইসলামসহ বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনীতি দলের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২ মার্চ ২০২৬