হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের দ্বিতীয় তলায় ১৭ মার্চ বাদ আছর সর্বস্তরের রোজাদার মানুষের সম্মানার্থে হাজীগঞ্জ উপজেলার সাবেক আহবায়ক,সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি,আধূনিক হাজীগঞ্জের রূপকার,সাবেক মোতওয়াল্লী,হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী ব্যাক্তিগত উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে,হাজীগঞ্জ উপজেলা,ছাত্রদল, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সমুহ এবং এর অঙ্গ-সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক,প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, সমর্থক, বাজার ব্যবসায়ী,শিক্ষক, মসজিদের নিয়মিত মুসল্লী, স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণের একাংশ,হাজীগঞ্জ বাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীগণ,শ্রমিক,মেহনতি মানুষের এককাংশ,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলটি পরিচালনা দোয়া-মুনাজাত পরিচালনা করেন-বড় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুর রঊফ। ব্যবস্থাপনায় ছিলেন মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ ও ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ।
দোয়াপূর্ব অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী লিখিত কী-পয়েন্টে ও অত্যন্ত আবেগঘন ও নাতিদীর্ঘ বক্তব্য প্রদান করেন।
৮ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur