চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বিএনপির উদ্যোগে একটি বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটির নেতৃত্ব দেন আশিকাটি ইউনিয়ন বিএনপির নেতা ইয়াছিন ফরহাদ রাসেল। বিকেলে আশিকাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে আশিকাটি ইউনিয়ন বিএনপির নেতা ইয়াছিন ফরহাদ রাসেল বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে আসছে। এই আসনের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে তারা সেই পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. তাফাজ্জল হোসেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক কাজী আশরাফ আলী, আশিকাটি ইউনিয়ন যুবদলের প্রধান সমন্বয়ক গাজী মোঃ নাছির, বিএনপি নেতা মোস্তফা আখন্দ, সিরাজুল ইসলাম প্রধানিয়া, দেলোয়ার খান, মমিন খান, জামাল খান, তাফাজ্জল খানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক/
৪ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur