Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকীতে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া
দেলাওয়ার

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকীতে ফরিদগঞ্জে আলোচনা ও দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পূর্ব এখলাসপুর তুলাতুলি বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরদুঃখীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই আয়োজ করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রসুল আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি খন্দকার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুছ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুসলিম মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইউনুছ বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শুধুমাত্র জামায়াতে ইসলামীর সম্পদ ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মুসলিম উম্মাহ ও বাংলাদেশের এক অমূল্য সম্পদ। কুরআনের এই মহান সেবকের মৃত্যুর ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সভায় ইউনিয়ন জামায়াত ও এর অঙ্গসংগঠনের ওলামা বিভাগ, বায়তুলমাল, যুব বিভাগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

আলোচনা পর্ব শেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মুফাসসিরে কুরআনের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন রায়পুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নোমান সালেহী।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৪ আগস্ট ২০২৬