Home / চাঁদপুর / আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার (১৮ জুন ) সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে আর্জেন্টিনা রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ তথা সমগ্র চাঁদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেন।

এ সময় লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানান শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, যাতে তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা কাছ থেকে অনুভব করতে পারেন।

স্টাফ করেসপন্ডেট/ ১৯ জুন ২০২৬