আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো: শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে ১২ ফেব্রুয়ারি সকালে সবাই ভোট কেন্দ্রে যাবেন। অনেকে অনেক পরিকল্পনা করছে। আপনারা কোন পরিকল্পনায় পা দিবেন না। যদি কেউ কোন অন্যায় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সাথে সাথে পুলিশকে জানাবেন। চাঁদপুরকে আমরা মাদক দুর্নীতি মুক্ত করবো। বিশুদ্ধ পানির ব্যবস্থা করবো। আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো। আপনারা ভোট গননার রেজাল্ট ছাড়া ঘরে ফিরে যাবেন।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছেন। জনগণ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় যায়, তাহেল তিনি ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করবেন না। শেখ হাসিনার মত মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না, তা এদেশের মানুষ জানেন।

তিনি বলেন, যারা বিএনপির নামে গিবত বলে বেড়াচ্ছে। আপনারা জানেন গিবত করা কত বড় অপরাধ। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী কী কোনদিন জান্নাতের টিকিট বিক্রি করেছেন? তারা কত বড় ভন্ড ও প্রতারক। বছরের পর বছর বিএনপিকে দেখে মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরী হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামী করেনা। দ্বিতীয় কারন হলো জনগণ তারেক রহমানকে চিনেন।

এই নেতা বলেন, ১৭ বছর চাঁদপুরবাসীর মনের আশা পূরণ হয়নি। যে চাঁদপুর ধানের শীষের ঘাটি। বহুদিন পর সে সুযোগ এসেছে। আপনারা কী ধানের শীষের ইতিহাস জানেন। এই মার্কা মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১৭ বছর যারা মাঠে ছিলো তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন। আমাকে পাঠিয়েছেন এই ধানের শীষ মানিক সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য।

পরে তিনি চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গনফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী।

জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শফিউদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, বর্তমান সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী প্রমুখ।

স্টাফ রিপোর্টার/
৯ ফেব্রুয়ারি ২০২৬