চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখার নতুন ভবনের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১১ আগষ্ট ) দুপুরে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের ৩য় তলায় ( ব্যাংকের নতুন বাজার শাখা) দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধকের বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির কুমিল্লা বিভাগীয় জেনারেল ম্যানেজা্স অফিসের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম ছিদ্দিক।
সোনালী ব্যাংক পিএলসির চাঁদপুর জেনারেল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সোনালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখা আগে ঝরাজীর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করেছে। সেখান থেকে তারা নতুন ভবনে চমৎকার পরিবেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এজন্য আমি তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা জানাই। আশা করছি নতুন এই জায়গায় গ্রাহকরা আরো স্মার্ট এবং ভালো সেবা পাবে।
তিনি আর বলেন, প্রাইভেট ব্যাংকগুলোতে ঝুঁকি থাকায় পরেও গ্রাহক সংখ্যা অনেক। এর মূল কারণ হচ্ছে সেখানে ভালো আচরণ এবং ভালো সার্ভিস। সোনালী ব্যাংকের দায়িত্ব রাষ্ট্রের এবং এটি বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান। আমরা ঝুঁকিমুক্ত ব্যাংকিং সেবা নিশ্চয়তা সোনালী ব্যাংকের কাছে পেয়ে থাকি। তাই আশা করব এখানকার কর্মকর্তারাও ভালো ব্যবহার এবং ভালো সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করবেন।
সিনিয়র অফিসার হাবিবুল মোরসালিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার (অবঃ) মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী হাশেম, সোনালী ব্যাংকের গ্রাহক জামাল সাকি। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সোনালী ব্যাংক পি এল সির নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ মনির হোসেন। আলোচনা শেষে নতুন ভবনে নতুন বাজার শাখার কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, বিএমএ’র সাবেক সভাপতি ডা: এস এম শহিদুল্লাহ, সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: মানিক সরকার এবং আহসান আল আলভী।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur