চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, এবারের নির্বাচনে চাঁদপুর-৩ আসনসহ সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি হিন্দু-মুসলমানসহ সকলেই ধানের শীষে ভোট দিবে। এটি দল হিসেবে বিএনপির জন্য অনেক বড় প্রাপ্তির। চাঁদপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই এলাকার সন্তান। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকার সন্তানকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন।
৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ডের মজুমদার বাড়ি এলাকায় আয়োজিত ধানের শীষের উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন আরো বলেন, বিগত সময়ে মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায় করা হতো। আমরা কোন ভয়ের ভোট চাই না। আমরা ভালোবাসার ভোট চাই। আমরা চাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং উৎসবের সাথে ভোট দিবেন। ইনশাল্লাহ, আমরা কথা দিচ্ছি শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের জন্য একটি নিরাপদ ও সুন্দর চাঁদপুর বিনির্মাণ করবেন। যেখানে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে একটি পরিবারের মত বসবাস করতে পারবো। যেই চাঁদপুরে আপনার, আমার সন্তান নিরাপদে চলাফেরা করতে পারবে। যে চাঁদপুরে বেকার যুবকদের কর্মসংস্থানে সৃষ্টি হবে।
জাহাঙ্গিরনগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলবেরুনী হলের সাবেক জিএস অধ্যাপক প্রনব কুমার দের সভাপতিত্বে এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন ঝন্টু দাস, জিয়াউর রহমান টিটু, নুরুদ্দিন নিরু, হাজী খোরশেদ আলম, মিন্টু সাহা, মেঘনাথ কর্মকার, দুলাল দত্ত, বাদল মজুমদার, বিজয় মজুমদার, মাসুদ পাটোয়ারী প্রমুখ। এসময় জিয়া মঞ্চের কেন্দ্র কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান/
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur