আপনারা ঐক্যবদ্ধ থাকলে এলাকায় মাদকের অস্তিত্ব থাকবে না: ওসি

চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ সোমবার (৪ মে) চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা মাদক বিরোধী প্রতিরোধ কমিটির প্রধান সমন্নয়ক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক। বক্তব্যর শুরুতেই তিনি এ সাহসী পদক্ষেপ নেয়ার জন্য মাদক বিরোধী প্রতিরোধ কমিটিসহ সকল উদ্যেক্তাদের ধন্যবাদ জানান।এভাবে যুব সমাজ প্রত্যেকটি এলাকা ও মহল্লা থেকে এগিয়ে আসলে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে সব ধরনের অপরাধ নির্মুল করা সম্ভব হবে। আপনারাদের মতো সকল এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে মতলব থেকে মাদকের অস্তিত্ব বিলিন হয়ে যাবে।


প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের নিজেদের মধ্যে শতভাগ সচ্ছতা থাকতে হবে। তাহলেই আপনাদের মিশন সফল হবে।এলাকায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে মাদকসহ হাতে নাতে পেলে আটক করে রেখে পুলিশকে খবর দিবেন এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।পুলিশ গাফিলতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।তবে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।আপনাদের এগিয়ে আসাই আমাদের কাজের শক্তি।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ফয়সাল আহমেদ।

-মাহফুজ মল্লিক/ ৪ মে ২০২৬