আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া
চাঁদপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা ইসলাম হিফযুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর শহরের (দঃ) গুনরাজদী বায়তুন নূর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ আদায় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব হাফেজ নাইমুর রহমান। এরপরে মাদ্রাসায় এতিমখানা ও হেফজখানার সভাপতি মাওলানা নুরুর রহমান মাদানী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এ সময় আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মরহুমার বড় ছেলে মোঃ আসাদুজ্জামান সুজন, তিনি তাঁর বক্তব্যে, মরহুমা মা – বাবা সহ সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে এবং বাবার প্রতিষ্ঠিত আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে উপস্থিত সকল মুসল্লী ও এলাকাবাসীর নিকট আবেদন করেন।
সভাপতি আসাদুজ্জামান সুজন আরো বলেন আমার বাবার প্রতিষ্ঠিত এই মাদ্রাসার উন্নয়নের জন্য যা কিছু করার প্রয়োজন তাই আমি করে যাব। আমার বাবা একজন দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তার জীবদ্দশায় তিনি শিক্ষার জন্য সব সময় নিজেকে উজার করে দিয়েছেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার জন্য তিনি সবসময় বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় সাহায্য সহযোগিতা করে গেছেন।বাবার এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমিও চেষ্টা করছি। আগামী এক মাসের মধ্যেই মসজিদের দ্বিতীয় তলার কাজ শুরু করব। ইতিমধ্যে মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় তলার কাজ শুরু হয়েছে। তাই এলাকার সকলের সহযোগিতা আমি কামনা করি।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আনোয়ারা ইসলাম হিফযুল মাদ্রাসা কুরআন ও ইয়া এতিমখানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল কাদের, মসজিদ ও মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম টিপু সহ সকল মুসল্লী ও এলাকাবাসী।
উক্ত মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে এলাকার শত শত লোকজন উপস্থিত ছিলেন এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।
স্টাফ করেসপন্ডেট/
১৮ সেপ্টেম্বর ২০২৬