বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা সদর দপ্তরে কর্মরত পরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) মোঃ মইনুল ইসলাম মজুমদার তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
৫ম গ্রেডের এই কর্মকর্তা বর্তমানে খিলগাঁওস্থ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ৩০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে আসছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন।
বিশেষ করে প্রকল্প প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিক ও ফলপ্রসূ করতে তাঁর গৃহীত বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের দক্ষতা উন্নয়ন, সময়োপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিশেষ করে গত বুধবার ৪৬তম আনসার সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যাপক প্রসংশিত হয়েছেন।
বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানিতে এবং জাপানিজ ভাষা শিক্ষাসহ বিভিন্ন দেশের ভাষা শিক্ষার মাধ্যমে এআইকে কাজে লাগিয়ে কিভাবে দেশের বেকার যুবসমাজকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা যায় এবং গ্রামীন আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে ভূমিকা রাখা যায় এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিটিং একটি প্রদান করেন, যা সারা দেশে সবার নিকট প্রশংসিত হয়েছে। এর আগেও তিনি বান্দরবনে আনসার ব্যাটালিয়ান (১০বিএন) এর পরিচালক পদে দায়িত্ব পালনের সময় বিশেষ ভূমিকা রেখে সারাদেশব্যাপি পরিচিতি পেয়েছেন। সহকর্মীরা জানান, মো: মইনুল ইসলাম মজুমদার একজন সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব পালনের পাশাপাশি অধীনস্থ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়নেও তিনি সবসময় আন্তরিক ভূমিকা রাখেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর অবদান ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর সফল কর্মজীবন নতুন প্রজন্মের সরকারি কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। উল্যেখ্য যে, চাঁদপুরের কচুয়ার পালাখাল গ্রামের কৃতি সন্তান মো: মইনুল ইসলাম মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স প্রথম শ্রেণীতে স¤পন্ন করেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি এর উপর আরেকটি উচ্চতর মাস্টার্স প্রোগ্রামস¤পন্ন করেন। তিনি জাপান থেকে অর্থনীতি বিষয়ের উপরে জেডিএস স্কলারশিপ এর মাধ্যমে দুই বছর মেয়াদী আরেকটি উচ্চতার মাস্টার্স ডিগ্রি স¤পন্ন করেন। তার স্ত্রী লায়লা শারমিন সূচিও একজন বিসিএস কড়মকর্তা, বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ে সহকারী অধ্যাপক ও শিক্ষা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ব্যাক্তি জীবনে তিনি ১পুত্র ও ১কন্যা সন্তানের জনক।
=> জিসান আহমেদ নান্নু, ২৪ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur