আজ ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা

আজ চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে । জেলার প্রাণপ্রিয় শিক্ষক সংগঠন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর কর্তৃক আয়োজিত আজ ১২ এপ্রিল রোববার বেলা ১১ টায় জেলা সদরের ডিএন হাই স্কুলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক নেতা মো. বিল্লাল হোসেন, মো. কাজল হোসেন, মো. শফিকুর রহমান ও হাছিনা আকতার মহান শিক্ষকতা পেশা থেকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্ষীয়ান শিক্ষক নেতা শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মো.আলমগীর কবির পাটওয়ারী, সাবেক সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁদপুর উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলংকৃত করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে মো. মোশারেফ হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় বাকশিস এবং আবদুল গনি, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, চাঁদপুর উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মো.আলী আক্কাছ, প্রতিষ্ঠাতা সদস্য ও আহবায়ক, বিদায় সংবর্ধনা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

১২ এ প্রিল ২০২৬

এ জি