আজ কচুয়ায় আসছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
এক দিনের সরকারি সফরে চাঁদপুর-১ কচুয়ায় নির্বাচনী এলাকায় আসছেন শিক্ষামন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি আজ শুক্রবার (১৩ই মার্চ) দুপুর ২টায় কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এছাড়া বিকেল ৩টায় বিভিন্ন এতিমখানায়, উপজেলা সমাজ কল্যান ও উপজেলা রোগী কল্যান সমিতির যৌথ আয়োজনে রোগীদের মাঝে আর্থিক সাহায্যের চেক ও হুইল চেয়ার বিতরণ করবেন। এছাড়া বিকেল ৪টায় কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন শেষে একই দিন বিকেল ৫টায় কচুয়া বড় মসজিদের ২য় তলায় বাজার ব্যবসায়ীদের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিষয়টি মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ মার্চ ২০২৬