আউলিয়ায়ে কেরাম প্রদর্শিত ইসলামের শান্তির পথ দেখায়
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দঃ), শাহ সুফি সৈয়াদ মইনুদ্দিন অহমেদ আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী ও শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (মা.জি.আ.)-এর স্বরনে ওয়াজ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ন্যায়
শনিবার (৯ মে) রাতে মতলব উত্তর ফিলিং স্টেশনের মালিক এর আয়োজনে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া-সাইফিয়া মাইজভাণ্ডারীর খানকায় ওয়াজ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে ওয়াজ দোয়া মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম পাটির চেয়ারম্যান শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (মা.জি.আ.) এ সময় তিনি বলেন সকল আউলিয়ায়ে কেরামগণ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি প্রেম ও সহানুভূতির শিক্ষা দেন।
আউলিয়ায়ে কেরাম (সুফী-সাধক) প্রদর্শিত ইসলামের শান্তির পথ দেখায়।
তিনি বলেন, ‘আউলিয়ায়ে কেরাম মানুষের আত্মার পরিশুদ্ধি বা ‘ইসলাহে নফস’-এর ওপর জোর দিতেন। আত্মার শান্তি ও আল্লাহর প্রতি ভালোবাসার পরিবর্তে যখন চরমপন্থা ও হিংসা স্থান পায়, তখনই মানুষ উগ্রবাদী মতাদর্শের দিকে ঝুঁকে পড়ে।
‘সুফীরা মানবতার ঐক্যে বিশ্বাসী ছিলেন এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতেন। এর পরিবর্তে বর্তমানে ইসলামের যে সংকীর্ণ ও আক্ষরিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা মানুষকে শান্তির পথ থেকে সরিয়ে সহিংসতায় প্ররোচিত করছে। তিনি আরোও বলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সকল সুন্নিয়ত এর আকিজায় কাজ করতে হবে। আগামী খলিফা সম্মেলনে আসবেন। উক্ত অনুষ্ঠানে ওয়াজ করেন খলিফা মাওলানা রুহল আমিন এ সময় উপস্থিত ছিলেন খলিফা ও সাংবাদিক কামরুজ্জামান হারুন, খলিফা মোঃ লিয়াকত আলী,খলিফা মোঃ শরীফ অহমেদ,খলিফা মোঃ জাহিদ আহমেদ, খলিফা মোঃ মুনির খান, ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া সাইফিয়া ঢালীর ঘাট খানকার সভাপতি ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোঃ এরশাদ খান, খলিফা মাওলানা কবির হোসেন, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সহ সভাপতি মোঃ আবুল হাসেম গাজী, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া কচুয়ার সভাপতি মোঃ বোরহান উদ্দিন, মইনীয়া যুব ফোরামের চাঁদপুরের নেতা মোঃ সুমন,মোঃ হাসিম,মোহাম্মদ আলী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ জিদান,সহ রহমানিয়া মইনীয়া খলিফাবৃন্দও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমকে এরশাদ/ ১০ মে ২০২৬