জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ৫৪ হাজার ৪ শ ৮৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে দেয়া আইনি সহায়তার বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়,এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩শ ৫৫টি মামলায় সহায়তা দেয়া হয়েছে। এছাড়া,দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫শ ৮৪টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫শ ৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। বাসস
২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur