‘অ্যাকশন চাঁদপুরে শুরু হয়েছে’- নবনির্বাচিত এমপির হুঁশিয়ারি
মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেছেন, “অ্যাকশন চাঁদপুরে শুরু হয়েছে, এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) চাঁদপুরের হাইমচরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় তিনি স্পষ্টভাবে জানান, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
এ সময় তিনি আরও বলেন, জমিজমা-সংক্রান্ত কোনো শালিশী বৈঠকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নবনির্বাচিত এই এমপি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা এমপির বক্তব্যকে স্বাগত জানিয়ে উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৪ ফেব্রুয়ারি ২০২৬