আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তাকে পুলিশে তুলে দিবেন: এমপি ড. জালাল
চাঁদপুর-২( মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীরা এবং ভুমিদস্যুদের স্থান মতলবে হবে না। কোথায় কি হচ্ছে সেরা আমার দেখার বিষয় নয়।আমার সোজা সাপটা কথা আমার নির্বাচনী এলাকায় ওইসব কর্মকান্ড করতে দেয়া হবে না এবং হবেনা। সে আমার দলের কেউ হলেও তার ঠিকানা হবে জেলখানা। এই মতলবের মাটি থেকে চাঁদাবাজ,সন্ত্রাস,মাদক নির্মুল করা হবে। সন্ত্রাস-মাদক-চাঁদাবাজ নির্মুলে কোনো আপোষ নাই। অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী-মাদক-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না।
এছাড়া থানায় গিয়েও কেউ আমার নাম ব্যবহার করলে তাকেও ছাড় দেয়া হবে না। পুলিশ সঠিক কাজ না করলে সে বিষয়ে আমাকে অবগত করবেন,আমি ব্যবস্থা নিবো। কিন্তু কেউ আইন ভঙ্গ করতে পারবে না।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে উপজেলা বিএনপি, মতলব পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন আরও বলেন, নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পূরণ করবো। আপনাদের দাবিদাওয়া জানাবেন, সাধ্যমত আমি আপনাদের সন্তুষ্ট রাখব। আপনাদের সন্তুষ্ট রাখা আমার পবিত্র দায়িত্ব। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমানও অবহেলা করবো না। আমি আপনাদের একজন সেবক।
এমপি জালাল উদ্দিন আরো বলেন, অবৈধ পথে আমি এক টাকাও খাই না। আর আমি কোনো পারসেন্টিজ খাই না, কমিশনও খাই না। আমার নাম ভাঙ্গিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দিবেন।আইন আইনের গতিতেই চলবে। অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। থানায় বা কোনো প্রশাসনিক অফিসে এসে কেউ অভিযোগ করলে প্রশাসন অভিযোগ গ্রহন করে তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সমাজ ও দেশের জন্য সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ।
নবনির্বাচিত সংসদ সদস্য জালাল উদ্দিন বলেন, স্কুল-কলেজ, হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে কোথাও কোনো অনিয়ম চলবে না।
এমপি জালাল উদ্দিন আরও বলেন, চাঁদপুর-২ নির্বাচনী এলাকা ও মানুষের উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ দিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খাঁন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো, জাকির হোসেন,সহ-সভাপতি ডা. সোয়েব আহমেদ,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবদল নেতা মো. আশরাফুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ছাত্রদলের আহবায়ক মাসুদ পারভেজ পনির, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে- ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৪ ফেব্রুয়ারি ২০২৬