আধুনিক ও মানসম্মত সেবার প্রত্যয় নিয়ে শরীফ গ্রাফিক্স এন্ড ডিজিটাল সাইন এখন সাচার বাজারের ডায়মন্ড হাসপাতালের নিচ তলায় শুভ উদ্ধোধন করা হয়েছে।
৫ এপ্রিল রবিবার বাদ আসর দোয়া ও মিলাদের মাধ্যমে নতুন স্থানে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করা হয়েছে। এসময় অনুষ্ঠানে দোয় ও মুনাজাত পরিচালনা করেন সাচার বাজার আস-সাফা জামে মসজিদের ইমাম হাফেজ মো: দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদীনা প্লাজার সত্ত্বীধিকারী মোঃ নুরুল আমিন সরকার খোকন, সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী, অধ্যক্ষ মোঃ মনির হোসেন হেলালী, সাচার ইউনিয়ন জামায়েত ইসলামের আমীর মীর অহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী, মীর আমির হোসেন, শিলাস্থান দরবার শরীফের পীরজাদা মাও আবু সাঈদ, বিশিষ্ট সমাজ সেবক ছিফায়েত উল্লাহ ও তরুন ব্যবসায়ী আলাউদ্দিন গ্রাফিক্স এর সত্ত্বাধিকারী মোঃ আলাউদ্দিন আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক ও তরুন উদ্ধোক্তা মো: শরীফুল ইসলাম সরকার বলেন, সাচার বাজারের স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় দীর্ঘদিন আপনাদের সেবা দিয়েছি। বর্তমানে সাচার বাজারের প্রান কেন্দ্রে মদিনা প্লাজার ডায়মন্ড হাসপাতালের নিচতলায় নতুন স্থানে আপনাদের ডিজিটাল সেবা দিতে চাই। আমাদের এই সেবা গ্রহনে সবাইকে স্বাগত জানাই। এসময় বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকাজন অংশগ্রহন করে।
কচুয়া প্রতিনিধি/
৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur