রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে ইফতার করলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইফতারের সময় মাদ্রাসার, এতিমদের নিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার মসজিদের ৩য় তলায় এ আয়োজন করেন অ্যাড. সেলিম আকবর।
এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পিতা মাতা সহ সকল উম্মার রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ সাইফুদ্দিন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, দৈনিক বাংলাদেশ আলো চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, জেলা গণফোরামের সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু, জেলা যুব গণফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, হাফেজ মাওঃ ইসহাক, হাফেজ ইব্রাহিম খলিল, সাংবাদিক মিজান লিটন, সাইদ হোসেন অপু, মোঃ সবুজ গাজীসহ এতিম শিশু ও মুসলিরা।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
১৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur