চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ বছরের শিশু ধর্ষণকারী লুৎফুর রহমান কাজীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণপুর ইউনিয়নের পয়ালী এলাকায় ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার শতাধিক প্রতিবাধী নারীরা বলেন, লুৎফর রহমান কাজীর বিরুদ্ধে এলাকায় এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে। তখন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার কারনে ভুক্তভোগী অনেকেই বিচার প্রার্থী হয়েও বিচার পায়নি।বিয়েও করেছে একাধিক। যে শিশুটিকে ধর্ষণ করেছে সে তার মেয়ে ও ছেলের ঘরের নাতীনের বয়স হবে।আমরা এ ঘটনর জন্য সর্বোচ্চ বিচার ফাঁসির দাবী করছি। তার বিচার দেখে যেনো কেউ এধরণের কর্মকান্ড করার সাহস না পায়।
প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষুব্ধ এলাকাবাস। বিক্ষোভ মিছিলটি লেকোডা চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মনিগাঁও হয়ে পয়ালী বাজারে এসে সমাপ্ত হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দুপুরে উপজেলার পয়ালী গ্রামে ওই শিশু তাদের গাভীর দুধ নিয়ে গেলে প্রলোভন দেখিয়ে লুৎফর রহমান কাজীর ঘরে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।সে একই ইউনিয়নের মনিগাঁও গ্রামের মৃত ওহাব আলীর ছেলে।
এ ঘটনায় ওই শিশুর মা কুলসুমা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ধর্ষণ মামলা দায়ের করলে ওইদিন রাতেই মতলব দক্ষিণ থানা পুলিশ লুৎফুর রহমান কাজীকে গ্রেপ্তার করে পরেরদিন আদালতে সোপর্দ করে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur