Home / চাঁদপুর / সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে আপনারা ধর্ম ও উৎসব পালন করবেন- ইব্রাহীম জুয়েল
ধর্ম

সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে আপনারা ধর্ম ও উৎসব পালন করবেন- ইব্রাহীম জুয়েল

ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসবকে ঘিরে চাঁদপুরের পূজা মন্ডপ পরিদর্শনে করেছেন কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ইব্রাহীম জুয়েল দায়িত্ব পালন করেছেন।

১৭ অক্টোবর শনিবার রাতে শহরের গোপাল জিউর আখড়া দুর্গোৎসবের পূজা মন্ডপে পরিদর্শন করেন তিনি। এ সময়ে তিনি মন্দির কমিটিকে আর্থিক অনুদানও প্রদান করেন।

পরিদর্শনকালে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বলেন, এটা অসাম্প্রদায়িক দেশ। এখানে সবাই সবার ধর্ম ও উৎসব পালন করবে। আর তা যাতে নির্বিঘ্নে করতে পারে সেজন্যই একে অন্যের প্রতি ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

তিনি বলেন, আমি ব্যক্তি হিসেবে কখনো কারো ক্ষতি চাইনি। রাজনীতি করি জনকল্যাণের জন্য। আমি চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে পথচলায় এগিয়ে যেতে। একটি বৈষম্যহীন পৌর শহর গড়তে আপনাদের সকলকে পাশে চাই। আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে কাছে ডাকলে আমি সাধ্যানুযায়ী এগিয়ে আসবো।

এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়,জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার,সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, সদস্য সচিব শিপন ঘোষ, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, যুগ্ম আহ্বায়ক হৃদয় কর্মকারসহ পূজো মন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট/
১৭ অক্টোবর ২০২৬