চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হয়রানী, মিথ্যা মামলা, হামলা, ভাড়িঘর ভাংচুর ও প্রাণ নাশের হুমকি-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভূক্তভোগী পরিবার। এনিয়ে ররিবার দুপুরে কচুয়া কন্ঠ পত্রিকার কচুয়া বাজারস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, উপজেলার বুধুন্ডা গ্রামের প্রতিেিবশী আব্দুল মতিন গং গত ২১ ফেব্রুয়ারী আমাদের দখলীয় বুধুন্ডা মৌজার ৮২০০ দাগের ২৬০০ খতিয়ানের জায়গরা উপর জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। এতে আমি ও আমার ভাই বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল মতিন, তার ছেলে ওয়াসিম ও জসিম উদ্দিনসহ দলবল নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমাদের উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং এলোপাথারি ভাবে হামলা করে রক্তাক্ত জখম করেন। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ভুক্তভোগী রফিকুল ইসলাম, রাসেল মিয়া ও তার স্ত্রী জেসমিন আক্তার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
তিনি জানান, হামলা ও মারধরের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আহবানে আমরা থানায় কোন মামলা বা অভিযোগ করিনি। গ্রামবাসীর কথা উপেক্ষা করে আমাদের বিরুদ্ধে আব্দুল মতিন ৩ মার্চ চাঁদপুর বিজ্ঞ আদালতে আমাদের রিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেন। মামলা দায়ের পর কচুয়া থানা পুলিশ আমার ভাই রাসেল মিয়া ও মো. ফরহাদ হোসেনকে গ্রেফতার করে চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করেন।
আমরা প্রবাসে থাকার কারণে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আব্দুল মতিন গং আমাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও আমাদের পরিবারকে নানান ভাবে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমান আমরা আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি । আমরা উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ এলাকাবাসীর কাছে ন্যায় বিচার দাবি করছি।
এ সময় সংবাদ সম্মেলনে কচুয়া প্রেক্লাবের সাংবাদিকবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাসেল মিয়া, হাজী জিন্নত আলী, হাজী হাসান মিয়া ও শাহজাহানসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি/
২৯ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur