Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মুক্তিযুদ্ধা আবুল বাশারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযুদ্ধা

কচুয়ায় মুক্তিযুদ্ধা আবুল বাশারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আবুল বাশার মুন্সি আর বেঁচে নেই (ইন্না…….রাজিউন)। তিনি সোমবার সকাল ৮টা ১৭ মিনিটের সময়ে ঢাকা বারডেম হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মরহুমের ১ম জানাজা ঢাকার মিরপুর মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এবং ২য় দফায় সোমবার বাদ এশা রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মরহুমের লাশ কচুয়া উপজেলার দারাশাহী-তুলপাই মুন্সি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,
১৬ ফেব্রুয়ারি ২০২৬